যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় কিশোর নিহত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৫ ১৬:২৯:৩২
রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় তিশা পরিবহনের একটি বাসের ধাক্কায় মো. মিরাজ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
রোববার (৫ মার্চ) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে পরীক্ষা শেষে মিরাজকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. আকরাম হোসেন বলেন, আমি পেশায় একজন গাড়ি চালক। আমার ছেলে একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করে। সকালের দিকে রাস্তা পারাপারের সময় তিশা পরিবহনের একটি বাস আমার ছেলেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আমাদের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায়। বর্তমানে আমরা যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকার ২৮/১ নম্বর বাসায় ভাড়া থাকি। আমার দুই ছেলের মধ্যে মিরাজ ছিল সবার বড়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহকে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














