ঢাকা আসছেন বৃটিশ প্রতিমন্ত্রী
আপডেট: ২০২৩-০৩-০৬ ১১:০২:৪৯
আগামী ১০ মার্চ তিনদিনের সফরে ঢাকা আসছেন ইন্দো-প্যাসিফিক বিষয়ক বৃটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। নেপাল হয়ে বাংলাদেশে আসছেন তিনি।
গেল বছর অক্টোবরে বৃটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিও) অফিসে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর সাউথ এশিয়ায় এটাই হবে তার প্রথম সফর।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবেন।
নাগরিক সমাজ এবং গণমাধ্যমের সঙ্গেও তার মতবিনিময় হতে পারে। নিরাপত্তাজনিত কোনো উদ্বেগ না থাকলে তিনি কক্সবাজারস্থ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগ্রহী। তাছাড়া ফরেন সার্ভিস একাডেমিতে ইন্দো-প্যাসিফিক ইস্যুতে অনুষ্ঠেয় সেমিনার টাইপ একটি বৈঠকেও অংশ নিতে পারেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














