আবহাওয়ার খবর: ৬ মার্চ ২০২৩

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-০৬ ১১:৩৫:৪০


বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে নেওয়া ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) এ মুহূর্তের আবহাওয়ার সংবাদ, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া, বৃষ্টি হবে কি না, আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস বার্তার সর্বশেষ আপডেট।

অর্ধেকের বেশি পেরিয়েছে ফাল্গুনের। এর মাঝে ক্রমেই বাড়ছে তাপমাত্রা। উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। আজকের (৬ মার্চ ২০২৩) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (টেকনাফ)

৩৬.২ ডিগ্রি সেলসিয়াস

গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (শ্রীমঙ্গল)

১৬.৫ ডিগ্রি সেলসিয়াস

আজকের সর্বনিম্ন তাপমাত্রা (রাজশাহী)

১৬.২ ডিগ্রি সেলসিয়াস

আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা

২১ ডিগ্রি সেলসিয়া্স

সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।‌ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা অপরিবর্তিত থাকতে পারে।

আই এইচ