গুলিস্তানে ভবনে বিস্ফোরণ
সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৩-০৭ ১৭:৪৮:৫২
রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিক ধোঁঁয়ায় ছেঁঁয়ে যায়। বিস্ফোরণে ইট-পলেস্তারা, কাঠের টুকরো বহু দূর পর্যন্ত ছিটকে পড়ে। এতে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
তবে তাৎক্ষণিকভাবে এ বিস্ফোরণের কারণ কিংবা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি।
বিস্ফোরণের ঘটনায় আহত অন্তত ৪০জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
এদিকে বিস্ফোরণের ঘটনায় আহত অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














