গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত ২, আহত অর্ধশতাধিক

আপডেট: ২০২৩-০৩-০৭ ১৭:৪৬:৪৫


রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ডের পাশে সিদ্দিক বাজার এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধশতাধিক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিস্তারিত আসছে……..