সোয়া ১১ কোটি টাকা ছিনতাই: টাকার ৩ বক্সসহ গাড়ি উদ্ধার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-০৯ ১৮:৩৮:৫৩


রাজধানীর উত্তরায় দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গাড়িচালককে আটক করা হয়। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এখনো জানা যায়নি।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে গাড়িসহ টাকা উদ্ধার করে ডিবি। বিকেলে ডিবির একটি সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

ডিবির সূত্র জানায়, ছিনতাই করা টাকার চারটি বক্স নিয়ে পালিয়েছিলেন ছিনতাইকারীরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গাড়ি চালককে আটক করা হয় ঘটনার সাড়ে আট ঘণ্টার মধ্যে। গাড়ি চালকের কাছ থেকে তিনটি বক্স উদ্ধার করা হয়েছে। একটি বক্স নিয়ে ছিনতাইকারী পালিয়ে গেছেন।

আই এইচ