স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন মায়াসহ ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠান
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-০৯ ২০:২৯:৪১
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বীর বিক্রম মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান ২০২৩ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
বৃহস্পতিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহীদ খাজা নিজামউদ্দিন ভূঁইয়া ও মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম, সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন); সংস্কৃতিতে পবিত্র মোহন দে; ক্রীড়ায় এএসএম রকিবুল হাসান; সমাজসেবা/জনসেবায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর; গবেষণা ও প্রশিক্ষণে বেগম নাদিরা জাহান (সুরমা জাহিদ) এবং ড. ফিরদৌসী কাদরী।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














