তেজগাঁওয়ে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-১৩ ২০:৪৭:৪৯
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের তেজকুনিপাড়া এলাকায় একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আগুন লাগার খবর আসে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আজ সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে আমাদের কাছে খবর আসে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার রোলিং মিল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট গেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারিনি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন খবরও আমদের কাছে আসেনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














