দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১৫ ১০:৩৬:৫৫


বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে আছে ঢাকা।

বুধবার (১৫ মার্চ) সকাল ১০টা ৩ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৭৭ স্কোর। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়।

এ ছাড়া স্কোর ১৯৪ নিয়ে প্রথম অবস্থানে ভারতের দিল্লি। ১৯২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহর এবং স্কোর ১৭৬ নিয়ে চতুর্থ স্থানে ইরাকের বাগদাদ।

তথ্যমতে, একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এম জি