বিমান বাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-১৫ ২১:১৭:১০
বিমান বাহিনীর ৫০তম এমওডিসি রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষ হয়েছে।
বুধবার (১৫ মার্চ) লালমনিরহাটে বিমান বাহিনীর তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণ ইউনিটে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার কমোডর সৈয়দ সাঈদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্টের সালাম গ্রহণ করেন।
এ সময় কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৬০ জন এমওডিসি (বিমান) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। রিক্রুট (এমওডিসি)০৫০-০০০০৮৭ মো. আবু হানিফ (জিডি) শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়ে ‘চৌকস রিক্রুট ট্রফি’ লাভ করেন বলে জানিয়েছে আইএসপিআর।
অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা, এমওডিসি এবং রিক্রুটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














