মালিবাগ রেলগেটে বাস-ট্রেনের সংঘর্ষ
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৩-২২ ২১:৫৪:২২
রাজধানীর মালিবাগে বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেছে।
বুধবার (২২ মার্চ) রাত ৯টার দিকে এ দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত ৯টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে মালিবাগে সোহাগ পরিবহনের একটি বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গেছে, তারা কাজ করছেন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














