পদ্মা সেতুর রেললাইন নির্মাণ কাজ সমাপ্ত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৩-২৯ ১৯:২১:৫৬
পদ্মা সেতুর রেললাইন নির্মাণ কাজ শেষে হয়েছে। বুধবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে প্রকল্পের সব কাজ শেষ হয়েছে।
এখন অপেক্ষা শুধু ট্রায়ালের। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদ্মা সেতুর ওপর দিয়ে আগামী মাসে চলবে ট্রেন।
এ বিষয়ে পদ্মা সেতুর রেল লিংক প্রকল্পের পরিদর্শন প্রকৌশলী সঞ্জয় চন্দ্র রায় বলেন, আজ সেতুতে রেললাইন বসানোর কাজ শেষ হয়েছে। আমরা যারা এ নির্মাণযজ্ঞের সঙ্গে যুক্ত ছিলাম, তারা উৎফুল্ল, আনন্দিত। আমাদের হাতের ছোঁয়ায় দেশের একটি বড় অবকাঠামো নির্মাণ হয়েছে। এটা গর্বের, গৌরবের। আগামী সপ্তাহে তিনটি কোচের একটি ট্রেন পরীক্ষামূলকভাবে সেতুতে চালানো হবে। তখন এ কাজের পরিপূর্ণতা পাব আমরা।’
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














