শামসুজ্জামানের জামিন চেয়ে ফের আবেদন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৩ ১২:২০:৫৩
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন চেয়ে আবারও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) সকালে ঢাকার সিএমএম কোর্টে জামিন আবেদন করেন শামসুজ্জামানের আইনজীবী। দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার তাঁর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান আদালত। বর্তমানে তিনি কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
স্বাধীনতা দিবস নিয়ে প্রথম আলোর একটি প্রতিবেদনে ক্ষুব্ধ হয়ে এক আইনজীবী রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এই মামলায় প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জানামানের পাশাপাশি প্রধান আসামি করা হয়েছে সম্পাদক মতিউর রহমানকেও।
এদিকে একই আইনে তেজগাঁও থানায়ও শামসুজ্জানামানের বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














