আগুন নিয়ন্ত্রণে সেনা ও বিমানবাহিনীর পর যোগ দিয়েছে নৌবাহিনী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৪ ১০:৫৬:২৯


রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি, সেনা, নৌ ও বিমানবাহিনী।

মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনী। এর কিছুক্ষণ পরে পৌঁছায় সেনাবাহিনী। পরে, সকাল সাড়ে ৮টার দিকে তাদের সঙ্গে দিয়েছে নৌ বাহিনী। এরপর সব শেষ যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জানা গেছে, প্রায় ৪ ঘণ্টাব্যাপি চলা আগুন ছড়িয়ে পড়েছে পুরো মার্কেটজুড়ে। এতে ইতোমধ্যে ছাই হয়ে গেছে টিনশেড মার্কেট। নতুন করে ছড়িয়েছে পাশের আরেকটি মার্কেটেও। এছাড়া মার্কেট সংলগ্ন চারটি ভবনেও ছড়িয়েছে আগুন।

জানা গেছে, মঙ্গলবারের (৪ এপ্রিল) এ ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ঢাকার সবগুলো ফায়ার ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে। হেলিকপ্টার থেকেও ছিটানো হচ্ছে পানি।

এম জি