৪ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বঙ্গবাজারের আগুন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৪ ১১:৩৭:৪১
আগুনে দাউদাউ করে জ্বলছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট। সময় যতই গড়াচ্ছে বাড়ছে আগুনের তীব্রতা।
বঙ্গবাজারের সঙ্গেই ফায়ার সার্ভিসের সদর দপ্তর। প্রতিষ্ঠানটি আগুন নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্ট করে যাচ্ছে, সাথে আছে নৌ, সেনা বাহিনী আর বিজিবির সদস্যরাও। চার ঘণ্টার চেষ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা।
আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিট। কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অর্ধশতাধিক ফায়ার ইউনিট কাজ করলেও এখনও নেভানো সম্ভব হচ্ছে না আগুন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














