বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
আপডেট: ২০২৩-০৪-০৪ ১৪:৪২:৫৭
বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি দুঃখ প্রকাশ করেন।
এদিন একনেক সভায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে ন্যূনতম টোল আদায়ে অনুশাসন দেন সরকার প্রধান। বলেন, হাওর এলাকায় পানি প্রবাহ বাধাগ্রস্থ হয়, এমন সড়ক নির্মাণ করা যাবে না। প্রয়োজনে এলিভেটেড সড়ক নির্মাণ করতে হবে।
পরিকল্পনা কমিশনের এনইসি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ৬টি নতুন এবং ৫টি সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে খরচ হবে চার হাজার ২৫২ কোটি টাকা।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














