আরও ৫ ডেঙ্গু রোগী হাসপাতালে
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৩-০৪-০৪ ১৭:১৬:১০
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত পাঁচজন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন। এরমধ্যে সুস্থ হয়ে ছাড়প্রাপ্ত হয়েছেন ৮৩৩ জন। মারা গেছেন নয়জন।
উল্লেখ্য, গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা যান ২৮১ জন।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














