পর্যটন করপোরেশনের নতুন চেয়ারম্যান রাহাত আনোয়ার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৪ ১৭:৪৮:৩৮
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান মো. রাহাত আনোয়ারকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) অতিরিক্ত সচিব রাহাত আনোয়ারকে গ্রেড-১ পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা গ্রেড-১ কর্মকর্তা মো. আলি কদরকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আই এইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














