রোকিয়া আফজাল রহমান মারা গেছেন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৫ ১০:৫৮:০২
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকিয়া আফজাল রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, রোকিয়া রহমানের মরদেহ বৃহস্পতিবার ঢাকায় আনা হবে। তার জন্য সবার কাছে দোয়া চেয়েছে পরিবার।
রোকিয়া রহমান দুই মেয়ে, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি মিডিয়া স্টারের পরিচালক শেয়ারহোল্ডার ও এবিসি রেডিওর শেয়ারহোল্ডার পরিচালক ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














