আরও ৮ জনের করোনা শনাক্ত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-০৫ ১৭:৩৯:৪৫


গত ২৪ ঘণ্টায় দেশে ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৬১ জনে।

বুধবার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৫৮ জন।

২৪ ঘণ্টায় ১৮৩৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।

এম জি