বায়ুদূষণের দায়ে সাড়ে ২০ লাখ টাকা জরিমানা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৬ ১৯:৫১:২১


বায়ুদূষণের দায়ে ইটভাটাসহ ২০ প্রতিষ্ঠান-যানবাহনকে ২০ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাজধানীর বেশ কিছু এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, বায়ুমান ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে ধামরাই এলাকায় ৬টি অবৈধ ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

মানিক মিয়া এভিনিউ ও ধানমন্ডি এলাকায় কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ৮টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া খিলগাঁও এলাকায় নির্মাণসামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আই এইচ