মাদকসহ রাজধানীতে ৫৪ জন আটক
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৪-০৭ ১০:৪২:২৮
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আটকের সময় তাদের হেফাজত থেকে ২৭৩৮ পিস ইয়াবা, ১৪ কেজি ১০১ গ্রাম গাঁজা, ২২২ গ্রাম হেরোইন, ১০ গ্রাম আইস ও ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে আজ শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














