আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাই, নারীসহ গ্রেপ্তার ২
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-০৮ ১৩:৪৭:৪৭
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ থেকে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতা।
এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তি জানান, আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় শিখার আশ্রয়দাতাকেও গ্রেপ্তার করা হয়। তবে তার নাম জানা যায়নি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














