পান্থপথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১০ ১১:১০:০৬
রাজধানীর পান্থপথে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার (৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, একটি ট্রাক পেছন থেকে বাইকটিকে ধাক্কা দেয়। এতে বাইকে আরোহী ঘটনাস্থলেই নিহত হন। এসময় ট্রাকের ড্রাইভার ও ট্রাক আটক করে কলাবাগান থানা পুলিশ।
পরে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














