ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১১ ০৯:৫৫:৫৩


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গতকাল থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মামুন মোস্তাফী এই তথ্য জানিয়েছেন।

সোমবার (১০ এপ্রিল) সকাল দশটার দিকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার পর থেকে রাত আটটা পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত ছিল।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত কয়েকদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত।

এম জি