ডলফিন সুপার কিংসের ইফতার বিতরণ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-১৫ ১১:৪৪:৩৫


পবিত্র রমজান মাস উপলক্ষে বিগত দশ বছর ধরে ডলফিন সুপার কিংস (ডিএসকে) এতিম বাচ্চা, মাদ্রাসার শিক্ষার্থী এবং মুসল্লিদের জন্য এই ইফতারের আয়োজন করে আসছে।

গতকাল শুক্রবার ২২ই রমজান (১৪ এপ্রিল) দক্ষিন শেখদীস্থ মাসজিদুল মোকাররমে এই ইফতার বিতরনের আয়োজন করা হয়।

ডলফিন সুপার কিংস (ডিএসকে) এবার ৩টি এতিমখানায় ৪০০ এতিমবাচ্চা, ২ টি মাদ্রাসার শিক্ষার্থী এবং মুসাফির সহ মোট ২২০০ মানুষের মাঝে ইফতার বিতরন করেছে।

এছাড়াও ২৫ জন হাফেজ দ্বারা কোরআন খতমের মাধ্যমে সবার জন্য দোয়া করা হয়েছে ।

ডলফিন সুপার কিংসের উদ্যোক্তা কামরুল হাসান আবির জানান, আমরা মূলত সমাজের যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সঠিক পথ দেখানো থেকে শুরু করে অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করাই আমাদের লক্ষ্য। আমাদের সদস্য সংখ্যা এখন আল্লাহর রহমতে ২৭৮ জনেরও বেশি। আমরা নিজেদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব উন্নয়নমূলক কাজ করে যাবো।সকলের দোয়া থাকলে ইনশাআল্লাহ আগামী বছর এর থেকেও বড় আয়োজন করবো।

স্থানীয় বাসিন্দারা জানান, ডিএসকে একটি ক্রীড়া ও সেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন এর ছেলেরা সব সময় সমাজের উন্নয়ন এর জন্য এগিয়ে এসেছে। তাদের এই ইফতার এর উদ্যোগটি প্রতি বছরের ন্যায় এবারো সুষ্ঠভাবে পরিচালনা করেছে। তারা এই উন্নয়নমুলক কাজ গুলোর জন্য কারো কাছ থেকে সহযোগিতা চায় না। এই সংগঠন এর সকল ছেলেরা ছাত্র। সবাই তাদের নিজেদের খরচে এই উন্নয়নমূলক কাজ গুলো করে যাচ্ছে। আসলে ভালো কাজ করলে আল্লাহ তার বান্দাদের কখনো নিরাশ করেন না এটা এই সংগঠন দেখলেই বুঝা যায়।