দুই দিনে ঢাকার বাইরে গেছে ২৯ লাখ সিম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-২০ ১৭:২০:৩৪


ঈদযাত্রার প্রথম দুই দিন ১৮ ও ১৯ এপ্রিল মোবাইল সিমের গ্রাহকদের ঢাকা-আসা যাওয়ার বিবরণ জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

এ দু’দিনে ঢাকা থেকে বাইরে গেছেন ২৯ লাখ ৯২৩ সিম ব্যবহারকারী। আবার ঢাকায়ও এসেছেন অনেকে। এই সংখ্যা ১৩ লাখ ৩০৫ জন।

প্রথম দিন ১৮ এপ্রিল ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিম ব্যবহারকারী। আর দ্বিতীয় দিন ঢাকা ছেড়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৪৫ সিমের গ্রাহক।

দু’দিনে ঢাকায় আসা ১৩ লাখ ৩০৫ সিমের গ্রাহকের মধ্যে ১৮ এপ্রিল ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ এবং ১৯ এপ্রিল ৬ লাখ ৩২ হাজার ৫২২ সিম ব্যবহারকারী ঢাকায় ঢুকেছেন।

শবে কদরের ছুটি ১৯ এপ্রিলের পর ২০ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ায় সরকারি চাকরিজীবীরা ১৮ এপ্রিল ঢাকা ছাড়তে শুরু করেন।

ঈদযাত্রার দ্বিতীয় ও তৃতীয় দিন এ সংখ্যা আরও বেড়ে যাবে। তৃতীয় দিন বৃহস্পতিবার হওয়ায় সংখ্যাটি অনেক বেশি হওয়ার কথা রয়েছে। কারণ, বেসরকারি চাকরিজীবীরা আজ ঢাকা ছাড়বেন।

এদিকে, অন্যান্য বছরের তুলনায় এবার এখন পর্যন্ত ঈদযাত্রা স্বস্তির বলে মন্তব্য করছেন যাত্রীরা।

এএ