হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-২৭ ১১:৪৬:৩৩
ঢাকার যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে টোল প্লাজার পাশে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. সাব্বির খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. আসাদুজ্জামান গণমাধ্যমে জানান, ওই যুবক মোটরসাইকেল চালিয়ে টিএসসি থেকে যাত্রাবাড়ীর নিজ বাসায় যাওয়ার সময় দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। পরে ঢামেকে তার মৃত্যু হয়।
নিহতের বাসা যাত্রাবাড়ীর মাতুয়াইল দক্ষিণ পাড়ায় বলে জানান এসআই।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














