সাবেক শিক্ষামন্ত্রী মজিদ খানের মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৪-২৭ ১৩:২০:২৭
সাবেক শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খান মারা গেছেন। বুধবার (২৬ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। আইইউবি এক ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর কথা জানিয়েছে।
এতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় আইইউবি ক্যাম্পাসে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার জুমার নামাজের পর বারিধারা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
আব্দুল মজিদ খান এইচ এম এরশাদ সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














