ঈদের পাঁচ দিনে পদ্মা সেতুর আয় সাড়ে ১৫ কোটি টাকা

আপডেট: ২০২৩-০৪-২৭ ১৫:১১:৪০


ঈদের পাঁচ দিনে পদ্মা সেতু দিয়ে এক লাখ ৫৪ হাজার ২৮৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৪ লাখ ৯ হাজার ৪৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট বলছে, মাওয়া প্রান্ত থেকে সেতু পাড়ি দিয়েছে ৯৩ হাজার ৫৭৯টি যানবাহন। আর জাজিরা প্রান্ত থেকে পাড়ি দিয়েছে ৬০ হাজার ৬৮৯টি যানবাহন।

এ দিকে দীর্ঘ সাড়ে ৯ মাস পর ২০ এপ্রিল থেকে ফের সেতুতে চলা শুরু করে মোটরসাইকেল। এ কারণে শুরুর প্রথম দিন থেকে মোটরসাইকেলের ঢল ছিল সেতুতে।

সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, মোট পারাপার হওয়া মোটরসাইকেলের মধ্যে মাওয়া থেকে পার হয়েছে ৪৭ হাজার ৭০৯টি ও জাজিরা থেকে পার হয়েছে ২৯ হাজার ৮২০টি।

মোটরসাইকেল পারাপারে ১০০ টাকা হিসাবে প্রথম ছয় দিনে টোল আদায় হয়েছে ৭৭ লাখ ৫২ হাজার ৯০০ টাকা।

এম জি