এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০৪-২৯ ১৬:৩৪:৪১


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামীকাল থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।

এসএসসির প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছাড়ালে কঠোর শাস্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নব নির্মিত অ্যাকাডেমি ভবন উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলো জাতীয়করণের বিষয়ে চিন্তাভাবনা করে দেখা হচ্ছে। আগামী সংসদ নির্বাচন সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। এই নির্বাচনে ‘অগ্নিসন্ত্রাসী’ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ ইসলাম জ্যাকব। নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।

এম জি