গাজীপুর সিটি নির্বাচন
জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল, মায়েরটা বৈধ
আপডেট: ২০২৩-০৪-৩০ ১১:৪৭:০১
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হলেও তার মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম।
রোববার (৩০ এপ্রিল) জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গতাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন বাতিল করা হয়।
জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে ফরিদুল ইসলাম বলেন, একটি গার্মেন্ট কারখানার ঋণের গ্যারান্টার ছিলেন জাহাঙ্গীর আলম। ওই প্রতিষ্ঠানটি ঋণ খেলাপি হওয়ার কারণে গ্যারান্টার হিসেবে তার মনোনয়নপত্রটি বাতিল বলে গণ্য করা হয়।
বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর দীর্ঘদিন রাজনীতির মাঠের বাইরে ছিলেন জাহাঙ্গীর আলম। তবে কিছুদিন আগে আওয়ামী লীগ তাকে ওই মন্তব্যের জন্য ক্ষমা করলেও গাজীপুর সিটি নির্বাচনে মনোনয়ন দেয়নি।
তপশিল ঘোষণার পর অনেকটা চুপ ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর। তবে শেষ মুহূর্তে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














