কারওয়ান বাজারে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৫ ১২:২৯:২৭
রাজধানীর কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (২০) এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় বলে জানান, তেজগাঁও থানার ডিউটি অফিসার উপপরিদর্শক(এসআই) আমিনুল কবির।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়। আমরা বিষয়টি কমলাপুর রেলওয়ে থানাকে জানিয়েছি।
আমিনুল কবির বলেন, যেহেতু ট্রেনে কাটা পড়েছে তাই বিষয়টি কমলাপুর রেলওয়ে পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














