চিফ হিট অফিসার বুশরার করোনা পজিটিভ, চাইলেন দোয়া
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৫ ২০:০২:০২
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সদ্য নিয়োগ পাওয়া চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সেখানেই তার চিকিৎসা চলছে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত পরশু (৩ মে) রাত থেকে জ্বরে আক্রান্ত ছিলেন বুশরা। বৃহস্পতিবার (৪ মে) করোনার টেস্ট করা হয়, আর শুক্রবার (৫ মে) তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।
গত বুধবার এশিয়ার প্রথম চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব পান বুশরা আফরিন। এদিকে সন্তান করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














