বিকালে বজ্রসহ বৃষ্টির আভাস
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-০৭ ১১:৩৯:০৩
বঙ্গোপসাগরে যে লঘুচাপ সৃষ্টির বার্তা দিয়েছিল আবহাওয়া অধিদফতর তা এখনও বহাল আছে। সংস্থাটি জানায়, রোববার (৭ মে) দেশের বেশিরভাগ এলাকার বাড়তে পারে তাপমাত্রা। তবে বিকালের দিকে বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হতে পারে।
সংস্থাটি আরও জানায়, আগামী দু-এক দিনের মধ্যে এই লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে যা নিম্নচাপেও রূপ নিতে পারে। ‘মোকা’ নামের এই ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলের ঝুঁকিতে থাকা মানুষ।
আবহাওয়া অধিদফতর বলছে, রোববার নাগাদ সৃষ্ট ঘূর্ণি বাতাস নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যা পরে ঘূর্ণিঝড়ে মোখায় রূপ নেবে কি না তা জানতে আরও সময় লাগবে। তবে এর প্রভাবে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














