বুধবার ঢাকার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-০৯ ১৯:১২:৩১
পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণের জন্য আগামীকাল বুধবার ঢাকার কয়েকটি এলাকায় ৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আরও কয়েকটি এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে।
মঙ্গলবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৩ ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














