আরও ২৮ ডেঙ্গু রোগী হাসপাতালে
সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-১০ ১৭:০২:১৭
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।
বুধবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ২৮ জন এবং ২৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও চারজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৮৮ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭২ জন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৭৩ জন। মারা গেছেন ১১ জন।
উল্লেখ্য, গত বছর দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














