বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১০ ২০:১৯:৩২


রাজধানীর কিছু এলাকায় বৃহস্পতিবার (১১ মে) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (১০ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন/অপসারণ কাজের জন্য আগামী ১১ মে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রোডের উত্তর পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া একই সময়ে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়েসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

এম জি