বাংলাদেশের সামরিক উচ্চাভিলাষ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১২ ২০:০০:১৬
বাংলাদেশের কোনো সামরিক উচ্চাভিলাষ নেই কিংবা আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার আকাঙ্ক্ষাও নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ভারত মহাসাগরীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।
আজ সন্ধ্যায় দুই দিনের এই সম্মেলনে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশে ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স–আইওসি) আয়োজন, চীনের অঞ্চল ও পথের উদ্যোগের (বিআরআই) সঙ্গে যুক্ততা, সম্প্রতি বাংলাদেশের ভারত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গি প্রকাশ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন হলো সবার মুখে হাসি ফোটানো। আমাদের দেশে যে সমস্যাগুলো আছে, সেগুলো অনেকটা মৌলিক।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সম্মেলনে ২৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এই সম্মেলনে কাউকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমারকে আমন্ত্রণ দেওয়া হয়নি কারণ, ওই দেশের সরকারকে পৃথিবীর অন্য দেশগুলো স্বীকৃতি দেয় না। কিন্তু অন্য বড় দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














