প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৫ ১৬:৩২:৩৩


জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। সোমবার (১৫ মে) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর ১৫ দিনের সফর বিষয়ে কথা বলা শুরু করেন।

ত্রিদেশীয় সফরে গত ২৫ এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে আটটি চুক্তি হয়। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।

এম জি