খালেদা জিয়া নদী দখল করেছে, আমরা রক্ষা করেছি: প্রধানমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৫ ১৬:৪৯:৫৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খালেদা জিয়াসহ যে যখনই ক্ষমতায় এসেছে তারা নদীগুলো দখল করেছে। আমরা এসে নদীগুলো রক্ষা করেছি। দখলদাররা এতোটাই অর্থশালী ও বিত্তশালী যে এসব জায়গায় হাত দেওয়া যায় না।
সোমবার (১৫ মে) বিকালে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এক সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে সোমবার (১৫ মে) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তাঁর ১৫ দিনের সফর বিষয়ে কথা বলা শুরু করেন।
ত্রিদেশীয় সফরে গত ২৫ এপ্রিল জাপানের রাজধানী টোকিও পৌঁছান শেখ হাসিনা। সেখানে জাপান ও বাংলাদেশের মধ্যে আটটি চুক্তি হয়। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্বের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ২৯ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। যুক্তরাষ্ট্র সফরকালে আরও কয়েকটি কর্মসূচিতে যোগ দেন তিনি।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














