ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির সম্ভাবনা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-১৭ ১০:০৫:৩৬
টানা তাপপ্রবাহের পর দেশের অনেক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বুধবার। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। বৃষ্টির এ ধারা চলতে পারে বৃহস্পতি-শুক্রবারও।
আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














