আরও ৩৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

সানবিডি২৪ প্রকাশ: ২০২৩-০৫-১৭ ১৮:২০:৫৪


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও নতুন করে শনাক্ত হয়ে ৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন।

বুধবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৫ জন এবং অন্যান্য বিভাগে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এম জি