আজ রাতে যাবে হজের প্রথম ফ্লাইট
আপডেট: ২০২৩-০৫-২০ ০৯:৪২:০৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আজ শনিবার রাত ৩টা ২০ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।
এ তথ্য জানিয়েছেন, বিমানের মহাব্যবস্থাপক ও জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার।
এ বিষয়ে তিনি জানান, শনিবার রাত সাড়ে ১২টায় শাহজালাল বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং বিশেষ অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। থাকবেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সৌদি দূতাবাস, হাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে শুক্রবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














