রাষ্ট্রপতির সাথে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৩ ১৪:৫০:১৮
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। মঙ্গলবার (২৩ মে) রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে সাক্ষাৎ করেন তাঁরা।
সাক্ষাৎকালে বিমান বাহিনী প্রধান বিমানবাহিনীর উন্নয়নে গৃহীত পদক্ষেপসহ বাহিনীর সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বিমান বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। বিমান বাহিনীকে আরো এগিয়ে নিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর উপর জোর দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














