রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৩ ২০:১৩:১১
রাজধানী ঢাকায় ১০২ কিলোমিটার বেগে আঘাত হেনেছে কালবৈশাখী। মঙ্গলবার ( ২৩ মে ) বিকেল ৫টার পর এই ঝড় শুরু হয়ে চলে প্রায় এক ঘণ্টা। এসময় বজ্রসহ বৃষ্টিপাতও হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সর্বোচ্চ গতি ১০২ কিলোমিটার রেকর্ড করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায়। তবে আগারগাঁওয়ে ঝড়ের গতি রেকর্ড করা হয়েছে ৭৪ কিলোমিটার। ঝড়ের সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। এক থেকে দুই ঘণ্টা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার পর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট এবং কক্সবাজার অঞ্চললের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি. মি বেগে ঝড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














