জনগণ ভোট না দিলে ক্ষমতায় থাকব না: প্রধানমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৪ ১৫:৫২:০৮


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হবে। জনগণ যত দিন চাইবে তত দিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে।

তিনি বলেন, ভোট দেয়া জনগণের অধিকার। জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকব, না দিলে থাকব না।

বুধবার (২৪ মে) কাতারে সফররত প্রধানমন্ত্রী ইকোনমিক ফোরামে যোগ দিয়ে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সরকার সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, জনগণ সিদ্ধান্ত নেবে সরকারে কে থাকবে।

যেসব দেশ আগামী নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে তাদের পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এম জি