প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

বিএনপি নেতা চাঁদ গ্রেফতার

সানবিডি২৪ আপডেট: ২০২৩-০৫-২৫ ১২:২২:৪৩


প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর হুমকি’ দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ গ্রেফতার হয়েছেন।

রাজশাহী নগরীর ভেড়ীপাড়া মোড় থেকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারের পর আবু সাঈদ চাঁদকে আরএমপির কার্যালয়ে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আবদুল বাতেন। বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

২১ মে রাতে রাজশাহীর আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বাদী হয়ে এ বিএনপি নেতার বিরুদ্ধে পুঠিয়া থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়। এরপর থেকে চাঁদকে গ্রেফতারে অভিযান চলছিল।

এম জি