করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৬ ১৫:৫৮:১৬
তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
শুক্রবার (২৬ মে) নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে ডিএমপি কমিশনার বলেন, তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। তবে শারীরিক অবস্থা ভালো আছে। আমার জন্য সবাই দোয়া করবেন।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, আমার স্বাস্থ্যের অবস্থা জানতে আমাকে ফোন করবেন না।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














