রাজধানীতে বিদ্যুৎস্পর্শে একজনের মৃত্যু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০৫-২৭ ১৬:২৪:২১
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় বিদ্যুৎস্পর্শে আলম মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলম মিয়া ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামের মৃত শানু মিয়ার ছেলে। তিন সন্তানসহ কুনিপাড়ায় থাকতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














